রাজধানীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০

রাজধানীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার রাজধানীর উত্তরায় রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মো. আনোয়ার আজিম (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ওই পুনর্বাসন কেন্দ্রের গোসলখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করছে পুলিশ।

মো. আনোয়ার আজিমের বাবার নাম মো. আবু সুফিয়ান। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার খুলশী উপজেলার গ্রিন হাউজিং সোসাইটির রোজ ভিলায়। উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে ৮ নম্বর সড়কের ৯৩ নম্বর বাড়ির রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে আড়াই ধরে পুনর্বাসনে ছিলেন আজিম।

রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা আবু ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে গোসলখানায় যান আজিম। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সংশ্লিষ্টরা তার দরজায় নক করতে থাকেন।

পরে গোসলখানার দরজা ভেঙে দেখা যায় পায়জামার রশি দিয়ে শাওয়ারের লোহার সঙ্গে আজিমের ঝুলন্ত দেহ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পাঁচটায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্তের জন্য আজিমের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যায় খবর পেয়েছি। শুনেছি উত্তরার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে এখন হাসপাতালে যাচ্ছি। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।’

/এআইবি/এআরআর/জেএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম