বনশ্রীতে যুবককে পিটিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:০৩আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৯:১০

পিটিয়ে হত্যা, ছবি: সংগৃহীত রাজধানীর বনশ্রীতে সাইকেল চুরির অভিযোগে মো. মানিক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক । খিলগাঁও থানা পুলিশ এ ঘটনায় দু’জনকে আটক করেছে।
খিলগাঁও থানার এসআই  মনির হোসাইন বাংলা ট্রিবিউনকে জানান, আজ (বুধবার) সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রীর ই-ব্লকে একটি সাইকেল চুরির অভিযোগে মানিককে স্থানীয় কয়েকজন যুবক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তারা স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় মানিককে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মানিক মারা যান।পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রিমন ও শফিক নামের দু’জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের বাবা আলী আকবর  আরও  জানান, মানিক ডাম্পিংয়ের গাড়ি চালাতো। কয়েকদিন পরই তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তার পাসপোর্ট-ভিসাও প্রস্তুত ছিল। কিন্তু সাইকেল চুরির মিথ্যা অভিযোগে তার ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
/জেইউ/এপিএইচ/
আরও পড়ুন:  

বাংলাদেশ ব্যাংকের ঋণ মওকুফের ক্ষমতা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক