গাবতলীর ঘটনায় ৭ পরিবহন শ্রমিকের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৮:৪৮আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:৩১

গাবতলীতে পুলিশের অভিযান বাসচালকের কারাদণ্ডের প্রতিবাদে ডাকা ধর্মঘট চলাকালে মহাসড়কে যান চলাচলে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতারকৃত সাত পরিবহন শ্রমিকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালত রিমান্ডের এ আদেশ দেন। সাত আসামি হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, মো. সোহেল, ফজলে রাব্বী, আলামিন ও এনামুল হক।

মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার সাব-ইন্সপেক্টর মো.জোবায়ের আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে, আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আবেদনে বলা হয়,ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা উদঘাটনের লক্ষ্যে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে শালজানা গ্রামের  শুটিং স্পট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় বাস দুর্ঘটনায়  চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আহত হন আরও তিনজন। ওই ঘটনায় ‘চুয়াডাঙ্গা ডিলাক্স’ এর বাসচালক  জামির হোসেনকে দীর্ঘ বিচার শেষে মানিকগঞ্জের আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সারাদেশে অবরোধের ডাক দিলে গত ১ মার্চ গাবতলীর তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এখানে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং  পুলিশের গাড়ির ক্ষতিসাধন করে বিক্ষুব্ধ ম্যমিকরা।

 /ইউআই/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী