মতিঝিলে পিতা-পুত্র গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১৯:২১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৯:৪৪

মতিঝিলে বাবা-ছেলে গুলিবিদ্ধ রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তের গুলিতে পিতা-পুত্র গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় মতিঝিল বয়েজ হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বাস্তবায়ন, পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান হিসাবরক্ষক মো. শামসুল হক (৫০) ও তার ছেলে ধর্ম মন্ত্রণালয়ের হিসাবরক্ষক মো. আশরাফুল হক অপু (৩০)। তাদের বাড়ি পূর্ব বাসাবোর পাটোয়ারী গলিতে। 
গুলিবিদ্ধ মো. শামসুল হক জানান, তিনি ও তার ছেলে অফিস শেষে রিকশায় করে একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মতিঝিল বয়েজ হাইস্কুলের সামনে দুটি মোটরসাইকেলে আসা ৪-৫ জন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তার দুই পায়ে ও ছেলের পেটে গুলি করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
মতিঝিল থানার ওসি (তদন্ত) মো. গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা। তবে ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।
/এআইবি/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী