রাজধানীতে ঢাবি ছাত্রীসহ ২ তরুণীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ২২:৩১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২২:৩৭

রাজধানীতে ঢাবি ছাত্রীসহ ২ তরুণীর লাশ উদ্ধার রাজধানীর মঙ্গলবার (৭ মার্চ) খিলক্ষেত ও তেজগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া লাশের মধ্যে একজনের নাম সায়মা সুলতানা শোভা (২০)। তিনি খিলক্ষেত থানার খ-৩৬/৩ টানাপাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে। তাকে পাঁচ মাস আগে খিলগাঁও তালতলা মার্কেট এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
শোভা বড় ভাই নূর হোসাইন সোহাগ বাংলা ট্রিবিউনকে জানান, বিয়ের পর থেকেই শোভা তার স্বামীকে নিয়ে আলাদা থাকার জন্য চাপ দিচ্ছিলেন। স্বামী এবং পরিবারের লোকজন তাকে আরও কিছুদিন পর আলাদা হওয়ার জন্য বোঝান। কিন্তু তিনি কিছুতেই মানছিলেন না।
কয়েকদিন আগে স্বামীর বাড়ি ছেড়ে টানাপাড়ায় বাবার বাড়িতে চলে আসেন শোভা। এদিকে মা-বাবাসহ পরিবারের কোনও সদস্যই এ সিদ্ধান্তে সায় দেননি। মঙ্গলবার দুপুরে ঘরে ফ্যানের সঙ্গে বিছানা চাদর দিয়ে তার গলায় প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
শোভার মতো তেজগাও থানার তেজতুরি বাজার এলাকায় মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্রী আফরা আনিকা মৈত্রীরও (২১) গলায় ওড়না প্যাঁচানো লাশ পাওয়া গেছে ঘরে ফ্যানের সঙ্গে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ৮১ তেজতুরি বাজারের গ্রিন ক্যাসেলের বি/১ ফ্ল্যাট থেকে মঙ্গলবার বিকালে মৈত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটের মালিক আশরাফ আলীর মেয়ে।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী কাঁচাবাজারের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বাসচাপায় তাসলিমা আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ৮টায় ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে জানান, কুতুবখালী কাঁচাবাজারে সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। নিহতের স্বামীর নাম মো. ইমরান হোসাইন। তার গ্রামের বাড়ি বরগুনায়। বর্তমানে কদমতলী থানাধীন জুরাইন বিক্রমপুর প্লাজার পাশে থাকেন তিনি।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম