আত্মঘাতী হামলায় র‌্যাবের ২ সদস্য আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৫:২০আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:৫৮

রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তারা হলেন, র‌্যাবের কনস্টেবল আরিফ, ল্যান্স করপোরাল মিজান।

শুক্রবার দুপুরে ঘটনার পরপরই তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘিরে রাখা হয়েছে হামলার স্থান র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাবের আশকোনায় নির্মানাধীন কার্যালয়ে শুক্রবার বেলা ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই যুবক সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সে নিহত হয় পাশাপাশি র‌্যাবের ২ সদস্য আহত।

এর আগে, রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলা চালায় ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম