বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ২১:৫৮আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২২:৫৭

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩০ তলা ভবনের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে রাত দশটায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের ১৩ তলায় বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট রয়েছে। এই বিভাগের মহা ব্যবস্থাপকের কক্ষ থেকেেই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শফিউল ইসলাম জানান, ভবনের দক্ষিণ-পূর্ব পাশে আগুন লেগেছে। রাত সোয়া ৯টার দিকে আগুনের খবর পেয়ে তিনি ১৩ তলায় যান। সেখানে প্রচুর ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করেন। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) আবুল কালাম আজাদও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক ভবনের পেছনের দিকে আগুনের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায় আগুন লাগে। আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দশটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সাড়ে দশটার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সমর্থ হয় তারা।

/আরজে/এনএল/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা চলছে
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা চলছে
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার, নিয়মে আসছে পরিবর্তন  
ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার, নিয়মে আসছে পরিবর্তন  
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’