রাজধানীতে প্রেমিকার সামনে আত্মহত্যার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ০০:৩৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ০০:৩৯

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুমন কুমার পাল রাজধানীর সোবাহানবাগে প্রেমিকার সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন কুমার পাল (২৬) নামের এক যুবক। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সোবহানবাগে ডেন্টাল কলেজ হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে পাশ করেছেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার অভয়নগরে।

সুমনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন কামরুল নামের একজন। তিনি বলেন, ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের  এক ছাত্রীর সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে টানাপোড়েনের কারণে আজ (শনিবার) বিকালে সুমন ওই ছাত্রীকে ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে ডেকে আনেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।’

এসআই মো. বাচ্চু মিয়া  জানান, কেরোসিনের আগুনে দগ্ধ হয়েছেন সুমন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা জানান, শ্বাসনালীসহ তার শরীরের ৩৬ শতাংশ পুড়ে গেছে।

/এআইবি/এমএ/

অঅরও পড়ুন: শিশুর মুখে মায়ের খুনের বর্ণনা শুনে ভাগ্নে শাকিলকে খুঁজছে পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের