সাংবাদিক আহমেদ রাজু একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ১৭:১৯আপডেট : ০১ মে ২০১৭, ১৭:২১

আহমেদ রাজু তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ মে) ঢাকা মহানগর হাকিম একেএম মইন উদ্দিন সিদ্দিকী এই আসামির জামিনের আবেদন নাকচ করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রমনা থানার ওসি (তদন্ত) মো. আরিফ হোসেন আদালতে আহমেদ রাজুকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামির আইনজীবী মনিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে আহমেদ রাজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রবিবার (৩০ এপ্রিল) নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে গ্রেফতার করে পুলিশ। ওয়ালটনের কর্মকর্তা টিএম আব্দুল্লাহ আল ফুয়াদ রমনা থানায় আহমেদ রাজুসহ তিনজনকে অভিযুক্ত করে মামলাটি করেন।

মামলায় ওই সাংবাদিকের বিরুদ্ধে ওয়ালটন গ্রুপের পণ্য নিয়ে উদ্দেশ্যমূলক নিউজ করা এবং এতে কোম্পানির সুনাম ক্ষুণ্নের অভিযোগ আনা হয়েছে।

নতুন সময় ডট কমের জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরান আলী জানান, রবিবার রাতে তাকে সেগুনবাগিচার অফিস থেকে রমনা থানা পুলিশ গ্রেফতার করে।

প্রসঙ্গত, আহমেদ রাজু এক সময় ওয়ালটনের মালিকানা নিউজ পোর্টাল রাইজিং বিডিতে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম