রাজধানীতে দুই শিক্ষার্থীকে গণধর্ষণ, অবশেষে মামলা নিল পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৭, ২১:০৩আপডেট : ০৬ মে ২০১৭, ২১:০৬

 

ধর্ষণ রাজধানীর বনানীতে একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরে দুই তরুণী থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও থানা পুলিশ মামলা নিতে তালবাহানা করে। শনিবার ধর্ষণের শিকার  দুই তরুণীর একজন বাদী হয়ে মামলাটি (নম্বর ৮) দায়ের করেন। মামলায় ৫ জানকে আসামি করা হয়েছে। বনানী থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলো সাদাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান শাকিব, সাদাতের গাড়িচালক বেল্লাল ও একজন বডিগার্ড।

ওসি আব্দুল মতিন বলেন, ধর্ষণের শিকার দুই তরুণীর একজন পুলিশের হেফাজতে রয়েছে। রবিবার তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে পরীক্ষা করানো হবে।

পুলিশ ও ভিকটিম সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার দুই তরুণী রাজধানীর দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২৮ মার্চ তাদের পূর্বপরিচিত সাদাত আহমেদ ও নাইম আশরাফ তাদের বনানীর কে ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বর দ্য রেইন ট্রি নামে একটি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে নিয়ে যায়। জন্মদিনের পার্টি চলার সময় দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। পরদিন বিষয়টি জানাজানি হলে হত্যার পর লাশ গুম করার ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দুই তরুণী তাদের নিকেতনের বাসায় ফিরে আসে। প্রথমে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তী সময়ে  পরিবারের সঙ্গে কথা বলে তারা মামলা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় বনানী থানা পুলিশ প্রথমে তাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়।

/এনএল/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি