জঙ্গি শামীম মহেশপুর আস্তানার খবর দেয়: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৭, ১৬:৩৬আপডেট : ০৭ মে ২০১৭, ১৬:৪২




মনিরুল ইসলাম (ফাইল ছবি: সংগৃহীত) জঙ্গি শামীমকে গ্রেফতারের পরই পুলিশ ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানার খবর পায় বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, জঙ্গি শামীম মহেশপুর আস্তানার খবর দেয়। তার তথ্য অনুযায়ীই রবিবার ভোরে সেখানে অভিযান চালায় সিটিটিসি। শামীম নব্য জেএমবির সদস্য। হলি আর্টিজানের হামলাকারী নিব্রাশসহ বেশ কয়েকজন জঙ্গি ঝিনাইদহে অবস্থানকালে তাদের থাকা-খাওয়াসহ বিভিন্ন কাজে সহায়তা করতো শামীম। সে জেএমবির সদস্য ছিল পরে নব্য জেএমবিতে যোগ দেয়।’ রবিবার বেলা ৪টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসি প্রধান।
মনিরুল ইসলাম বলেন, ‘৫ মে শামীমকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোরে সিটিটিসি ঝিনাইদহে ওই আস্তানায় অভিযান চালায়। মহেশপুর থানার ওসি আহমেদ কবিরসহ কয়েকজন ওই আস্তানায় ঢুকলে সুইসাইডাল ভেস্ট পরা এক জঙ্গি তাকে জাপটে ধরে। ওই সময় জঙ্গিকে লাথি মেরে সরিয়ে বের হয়ে আসেন ওসি। এরপরই গোলাগুলি শুরু হয়। এ সময় এক জঙ্গি আত্মঘাতী হয় এবং আরেক জঙ্গি গুলিবিদ্ধ হয়। পরে সেও মারা যায়। জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে সিটিটিসির এক কর্মকর্তাসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন।’
মনিরুল ইসলাম জানান, ‘এই অভিযানে দুই জঙ্গি মারা গেছে। বাড়িওয়ালা জহুরুল ইসলাম ও তার ছেলে জসিমকে গ্রেফতার করা হয়েছে।’
এর আগে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদও সাংবাদিকদের একই ধরনের তথ্য দেন।
উল্লেখ্য, রবিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। সেই অভিযান শেষ হয়েছে। অভিযানের সময় একটি নাইন এমএম পিস্তল ও আটটি বোমা উদ্ধার করা হয়েছে।  পুলিশ এই বাড়ির মালিক জহুরুল ইসলাম, তার ছেলে জসিম, ভাড়াটিয়া আলমগীর হোসেন ও তাদের প্রতিবেশী আতিয়ারকে গ্রেফতার করেছে। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা।অভিযানের নাম ছিল ‘অপারেশন সাউথ প’ বা দক্ষিণের থাবা। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ৩০ জন এবং খুলনা রেঞ্জের পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যা বসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ সদস্য এই অভিযানে অংশ নেন।
অপারেশন ‘সাউথ প’ (দক্ষিণে থাবা) সমাপ্ত ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানান, বাড়িটিকে জঙ্গিদের বোমা তৈরির কারখানা বলা যেতে পারে। এই বাড়িতে তিন-চার জন জঙ্গি ছিল। তারা আগেই পালিয়ে গেছে। এই জঙ্গিদের সবাই জেএমবি ও নব্য জেএমবির সদস্য। এই বাড়িতে জঙ্গি সংগঠনগুলোর বিভাগীয় পর্যায়ের লোকজন আসা যাওয়া করতো।

আরও পড়ুন: মহেশপুরে জঙ্গি আস্তানা: বাড়ির মালিকসহ গ্রেফতার ৪

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় দুই জঙ্গি আত্মঘাতী



জঙ্গি আস্তানায় অভিযানে আহত ৩ পুলিশ কর্মকর্তা

/এনএল/বিএল/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের