আদালতে দুই ‘ধর্ষক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৭, ১৪:৫৯আপডেট : ১২ মে ২০১৭, ১৫:২৪

বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে আদালতে নিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়।

আদালতে নেওয়া হচ্ছে দুই আসামিকে আদালত সূত্রে জানা গেছে, দুই আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে তোলা হবে।
ঢাকা মেট্রোপলিটন আদালতের নারী ও শিশু বিভাগের মামলা নিবন্ধন অফিস সূত্রে জানা গেছে, দুপুর ৩টার মধ্যে ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের আদালতে তোলা হবে আসামিদের। এখনও তাদের কাছে আসামি ও মামলা কাগজপত্র এসে পৌঁছায়নি, আসামি ও বাদীপক্ষের কোনও ওকালতনামাও তারা পায়নি। তবে আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য অনেক আইনজীবী চেষ্টা করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট থেকে সাফাত ও সাকিফকে গ্রেফতার করা হয়। এরপর তাদের ঢাকায় নিয়ে আসা হয়। 
প্রসঙ্গত, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

/এসআইটি/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম