ঢাবি ছাত্রীর মৃত্যু পরবর্তী ঘটনা দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ২০:১২আপডেট : ১৯ মে ২০১৭, ২০:১২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আফিয়া জাহান চৈতীর মৃত্যু পরবর্তী ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক, বলে অভিহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার এক বিবৃতিতে তিনি চৈতীর অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের অকালমৃত্যুর শোক মেনে নেওয়া খুবই দুরূহ। তবে রোগীর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে ডাক্তার লাঞ্ছনা বা হাসপাতাল ভাঙচুরের মতো পরিস্থিতি মোটেও কাম্য নয়।’
হাসপাতালে রোগীর চিকিৎসায় ভুল বা অবহেলার অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর অভিযোগ দায়ের করতে পারেন, জানিয়ে মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের বিরুদ্ধে আনীত যেকোনও অভিযোগ তদন্ত করার দায়িত্ব ও পূর্ণক্ষমতা বিএমডিসির উপর অর্পিত হয়েছে।’
সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় সংক্ষুব্ধ স্বজনদেরকে বিএমডিসি বরাবর অভিযোগ করার অনুরোধ করে তিনি বলেন, ‘বিএমডিসি স্বাধীন অবস্থান থেকে নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’ তাই ভুল চিকিৎসার অভিযোগকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে, রোগীর চিকিৎসা প্রদানকালে কোনও চিকিৎসকই ইচ্ছাকৃত ভুল করে তার বা হাসপাতালের সুনাম ক্ষুন্ন করতে চাইবেন না। মানবসেবার মহান ব্রত নিয়ে চিকিৎসকরা দায়িত্বে গাফিলতি করবেন তাও সাধারণ মানুষ আশা করেন না।’ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চিকিৎসক এবং রোগীর সুসম্পর্কের মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা অব্যাহত থাকলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম