এবার এইচএসসির একশ’ উত্তরপত্র মিললো রাবির হলে

রাবি প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৩ মে ২০১৭, ০২:১৮

প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে চলমান ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার প্রায় ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।  সোমবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে হলের গণরুম থেকে এই উত্তরপত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।

এইচএসসির উত্তরপত্র তিনি বলেন, ‘খবর পেয়ে বিকেল ৩টার দিকে আমরা ওই হলে যাই। সেখানে গণরুমের মেঝে থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে সেগুলো রাজশাহী শিক্ষাবোর্ডের কাছে হস্তান্তর করা হয়।’ তবে নির্দিষ্ট কোনও ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়নি বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণরুমে ওই উত্তরপত্রগুলো মূল্যায়ন করতো। এবিষয়ে ওই ছাত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এক বন্ধু তাকে উত্তরপত্রগুলো দিয়েছে।’ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে ওই ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদও করেন প্রক্টর। খবর পেয়ে সেখানে রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকারও আসেন। পরে সোয়া ছয়টার দিকে তারা হল থেকে বের হয়ে যান।

সূত্র জানায়, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এক শিক্ষক উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব পান। ওই উত্তরপত্রগুলোর কোড- ২৬৮। কিন্তু তিনি ওই উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ্ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন। ওই ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকার বলেন, ‘সেখানে পরিত্যক্ত অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। কিভাবে ও কার মাধ্যমে সেখানে এই উত্তরপত্রগুলো গেলো, সেটি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।’

/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক