তিতাসের এমডি অসুস্থ থাকায় দুদকের জিজ্ঞাসাবাদ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১১:৪২আপডেট : ২৩ মে ২০১৭, ১১:৪৬

দুদক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান অসুস্থ থাকায় দুর্নীতির অভিযোগে পূর্ব নির্ধারিত জিজ্ঞাসাবাদ স্থগিত করেছে দুদক। জিজ্ঞাসাবাদের পরবর্তী তারিখ পরে জানানো হবে। মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ  মঙ্গলবার বেলা ১১ টায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আপাতত জিজ্ঞাসাবাদ স্থগিত করা হয়েছে।’
দুদক সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২৩ মার্চ এক সভায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
অভিযোগ রয়েছে, বিভিন্ন কলকারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ, মিটার টেম্পারিংসহ নানা দুর্নীতি করেছেন তিতাসের এমডিসহ বেশ কয়েকজন কর্মকর্তা।  তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করেছেন। এমডিসহ তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়েছে দুদক এবং অভিযোগগুলো অনুসন্ধানের জন্য ওই সভায় অনুমতি দেওয়া হয়।
/আরজে/এপিএইচ/

আরও পড়ুন: এইচএসসি’র উত্তরপত্র উদ্ধারের ঘটনায় দুই শিক্ষককে তলব

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম