গণভবনের গেটে এসপিবিএন সদস্য গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ০২:১৭আপডেট : ২৭ মে ২০১৭, ০২:৩৯

এসপিবিএন গণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায়  স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রকেটশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত পৌঁনে ১১টা থেকে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসপিবিএন’র গণভবনের কন্ট্রোলরুমের কর্তব্যরত কর্মকর্তা ফরিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আতিকুর রহমানের বুকের কাছাকাছি গুলি লেগেছে। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে তার নিজের অস্ত্রের নাকি অন্য কিছুতে এ ঘটনা ঘটেছে তা আমি জানি না।’

শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ব্যাপারে এসপিবিএন আমাদের কিছুই জানায়নি। তারা নিজেরাই আতিকুর রহমানকে হাসপাতালে নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’

/এআরআর/এমডিপি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম