মতিঝিলে জনশক্তি অফিসে যুবলীগ নেতা খুনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৮:৪৩আপডেট : ০৫ জুন ২০১৭, ২৩:৫৮

যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মতিঝিলের একটি জনশক্তি অফিসে যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক সদস্য খুন হয়েছেন, বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। তার নাম মো. জাহাঙ্গীর হোসেন (৪৫)। সোমবার (৫ জুন) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নিজান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতিঝিলের সিটি সেন্টারের পেছনের একটি ভবনের চারতলা থেকে চিৎকার শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সেখানে গিয়ে একটি জনশক্তি রফতানিকারক অফিসের ভেতর থেকে যুবলীগ সদস্য জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’
এসআই নিজান জানান, বিকাল ৫টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক যুবলীগ নেতা জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. জাহিদ জানান, তার ভাই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্যবসায়ী। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। মতিঝিলের আরামবাগে তারা ভাড়া বাসায় থাকেন। বাবার নাম ইউনুস মোল্লা।

এসআই নিজান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে।

/এআইবি/এনআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম