বনানীতে ডিশ কর্মীকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৭, ১৬:৪১আপডেট : ২৭ জুন ২০১৭, ১৬:৫৯

খুন হওয়া ডিশ কর্মী শফিকুল ইসলাম রাজধানীর বনানীতে শফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে বনানীর মহাখালী দক্ষিণপাড়া নিকেতন গেটে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বনানী থানার উপ পরিদর্শক (এসআই) প্রেমদাস রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার দিবাগত রাত ১১টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে (২৫) কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পাশেই জিপি-ক ১০৪ নম্বর বাড়িতে তার শ্বশুরের বাসা। ঈদের দিন স্ত্রী ও শিশু সন্তান নিয়ে রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরেছিলেন। এর কিছু সময় পর ফের বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়।’
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
শফিক ময়মনসিংহের গৌরিপুরের কামারজান গ্রামের আবদুর রশিদের পুত্র। তিনি বনানী এলাকায় ডিশের দোকানে কাজ করতেন, বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক