গুলশান, বনানী ও ধানমন্ডির সব অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ১২:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৩:০২

হাইকোর্ট রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার সব অবৈধ স্থাপনা ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। এ বিষয়ে দায়ের করা ২৩৩টি রিট নিষ্পত্তি করে এ নির্দেশ দেওয়া হয়।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা নিয়ে রিট আবেদন হয়েছে ও রুল জারি করা হয়েছে। এসব আবাসিক এলাকায় যেসব বাণিজ্যিক ভবন আছে, সেগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।

২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে হামলার পর অনুমোদনবিহীন ৫৫২টি প্রতিষ্ঠানের তালিকা করে রাজউক। এসব প্রতিষ্ঠান উচ্ছেদের জন্য ওই বছরের ২৫ ‍জুলাই থেকে কার্যক্রম শুরু করেছিল রাজউক। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান এ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে। সেই আবেদনগুলোর শুনানি নিয়ে বুধবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
রায়ের পরে ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বলেন, ‘ওই তিন এলাকার অবৈধ স্থাপনাগুলো সরাতে মালিকদের ১০ মাস সময় দিয়েছেন আদালত। এ সময়ে রাজউক কোনও উচ্ছেদ অভিযান পরিচালনা বা পানি, বিদুৎ, গ্যাসের লাইনও বিচ্ছিন্ন করতে পারবে না। ১০ মাসের মধ্যে যদি না সরানো হয়, তাহলে বিনা নোটিশে উচ্ছেদ করতে পারবে রাজউক ।’

/এমটি/ এপিএইচ/

আরও পড়ুন: 

৫ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে খালেদার আবেদন

সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান