ইলিয়াস আলীর স্ত্রীর বি‌দে‌শে যেতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ১৬:০৪আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৬:০৮

ইলিয়াস আলীর স্ত্রী বড় ছেলের স্নাতক সমাপনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নি‌খোঁজ বিএন‌পি নেতা ইলিয়াস আলীর স্ত্রী‌কে যুক্তরাজ্যে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়ে‌ছেন হাইকোর্ট।
একই স‌ঙ্গে তা‌কে বি‌দেশ যাওয়ার ক্ষে‌ত্রে বাধা দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হ‌বে না, তা জান‌তে চে‌য়ে সং‌শ্লিষ্ট‌দের প্রতি রুল জা‌রি ক‌রে‌ছেন আদালত।  এক আবেদনের শুনা‌নি ক‌রে হাইকোর্টের বিচারপ‌তি মো. তা‌রিক উল হা‌কিম ও বিচারপ‌তি মো. ফারুক (এম. ফারুক) এর সমন্বয়ে গ‌ঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
আদাল‌তে রিটকারীর প‌ক্ষে শুনানি‌তে ছিলেন অ্যাড‌ভো‌কেট জয়নুল আবেদীন।তার স‌ঙ্গে ছি‌লেন সগীর হোসেন লিওন।
এর আগে বি‌দেশ যাওয়ার সময় বাধা দেওয়ার কার‌ণে রিট দায়ের করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা।
রবিবার (৯ জুলাই) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।সেখানে  আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল তাহসিনা রুশদির। রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।

ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ইলিয়াস আলী নিখোঁজের সময় ক্লাস থ্রিতে পড়ুয়া একমাত্র মেয়েটি এখন অষ্টম শ্রেণির ছাত্রী।

/এমটি/ইউআই/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের