যৌন নিপীড়ক সেই সৎ পিতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ০২:৫৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০৪:২২

আরমান হোসেন সৎ মেয়েকে যৌন নিপীড়ন করার মামলায় অভিযুক্ত সৎ পিতা আরমান হোসেন (৩৮) গ্রেফতার হয়েছেন। রমনা থানায় সৎ মেয়ের দায়ের করা মামলায় তাকে বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মারুফ হোসেন বলেন, ‘আরমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগ সম্পর্কে জানার চেষ্টা করা হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে রমনা মডেল থানায় মামলা করেছেন ২০ বছর বয়সী মেয়েটি। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তার সৎ পিতা আরমান হোসেন (৩৮) একটি বেসরকারি টিভি চ্যানেলের সাউন্ড টেকনিশিয়ান। গত আট বছর ধরে এই বাবার হাতেই নিপীড়নের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, আপত্তিকর সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টাও চলছিল দীর্ঘদিন ধরে।
রমনা থানার পুলিশ কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে জানান, মামলার এজাহারে বলা আছে, ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তার মা। এটি ছিল আরমান ও তার মায়ের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই মায়ের কাছে থাকতে শুরু করেন মেয়েটি। চাকরির কারণে মেয়েটির মা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোনও একদিন দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে আরমান প্রথম ধর্ষণ করেন। এসময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখেন আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরমান এরপর থেকে প্রায়ই তাকে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ করেন মেয়েটি।
উপ-কমিশনার মারুফ হোসেন বলেন, ‘নিপীড়নের শিকার মেয়েটি থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।’

আরও পড়ুন-

যৌন নিপীড়ক সৎ পিতা!

ধর্ষণের কথা স্বীকার করলো ইভান

বৈধ অস্ত্রের সঙ্গে অবৈধ অস্ত্র আমদানি, উদ্বিগ্ন গোয়েন্দারা

/এসএমএন/এনএল/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী