যৌন নিপীড়ক সৎ পিতা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ২০:৪৮আপডেট : ১২ জুলাই ২০১৭, ২১:১৬

 

 

যৌন নিপীড়ন

এবার রাজধানীতে সৎ পিতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। মামলার বাদী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তার সৎ পিতার নাম আরমান হোসেন (৩৮)। বেসরকারি একটি টিভি চ্যানেলের সাউন্ড টেকনিশিয়ান। গত আট বছর ধরে এই বাবার হাতেই নিপীড়নের শিকার হয়েছেন। শুধু তাই নয়, আপত্তিকর সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টাও চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে জানান, নিপীড়নের শিকার মেয়েটি থানায় মামলা করেছেন। আসামির বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামি আরমান হোসেনকে বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় মগবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রমনা থানা পুলিশের কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে রমনা মডেল থানায় মামলা করেছেন ২০ বছর বয়সী মেয়েটি। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তার মা। এটি ছিল আরমান ও তার মায়ের  দ্বিতীয় বিয়ে। এই বিয়ের পর থেকেই মায়ের কাছে থাকা শুরু করেন মেয়েটি। চাকরির কারণে মেয়েটির মা মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোনো একদিন দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে আরমান প্রথম ধর্ষণ করেন। এ সময় মেয়েটির আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখেন আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরমান এরপর থেকে প্রায়ই তাকে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ করেন মেয়েটি।

/এসএমএন/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি