৬০ দিনের মধ্যে অনিবন্ধিত বয়লার বন্ধে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৯:২৮আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৯:৩০

৬০ দিনের মধ্যে অনিবন্ধিত বয়লার বন্ধে হাইকোর্টের নির্দেশ দেশের যেসব কারখানার (গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানের) বয়লারের নিবন্ধন নেই, সেগুলো ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত আদালতের লিখিত আদেশে এই কথা বলা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া সব কল-কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ৯ জুলাই গাজীপুর জেলার কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত হয়। এ ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে এফআইআর করার নির্দেশনা এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ব্যয়ের নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়।
রিটে বয়লার আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়। রিট দায়ের করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন।
/এমটি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম