২৯ জুলাইয়ের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৩:৫৯আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:১৬

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে সমাবেশ (ছবি- সংগৃহীত) আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দাবি পূরণ না হলে ৩০ জুলাই এক দফার আন্দোলন শুরু করার কথাও জানিয়েছেন তারা। মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এক সমাবেশে সাংবাদিক নেতারা এ তাবি জানান।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন,নবম ওয়েজবোর্ড ঘোষণা নিয়ে তথ্যমন্ত্রী ও তথ্য সচিব দীর্ঘদিন যাবৎ নানা টালবাহানা করে সাংবাদিক সমাজকে বিভ্রান্ত ও বঞ্চিত করেছেন।
ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল,মহাসচিব ওমর ফারুক,বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া,ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব অমীয় ঘটক পুলক,ডিআরইউ’র সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী প্রমুখ।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘২৯ জুলাইয়ের মধ্যে তথ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি সাংবাদিকদের সঙ্গে থাকবেন না মালিক পক্ষের সঙ্গে থাকবেন। যদি সাংবাদিকদের সঙ্গে থাকতে চান তাহলে এর আগে অবশ্যই নবম ওয়েজবোর্ড ঘোষণা করবেন। অন্যথায় ৩০ জুলাই থেকে সাংবাদিকরা এক দফার দাবিতে নতুন আন্দোলন শুরু করবে।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান