ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর করলেন রেজিস্ট্রার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ২২:০৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২৩:১৪

মারধরের শিকার ফারহান উদ্দিন

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহমুদ শাহুল আফজাল এবং সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। বনানী থানার ডিউটি অফিসার এসআই ইমতিয়াজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষক ফারহান উদ্দিনকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। তারা বিকাল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ আরও কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টা পর্যন্ত রেজিস্ট্রার অবরুদ্ধ আছেন। ঘটনার পর পরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মারধরের শিকার ফারহান উদ্দিন বলেন, ‘চাকরিচ্যুতির ঘটনার জের ধরে আমার সঙ্গে রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রাররা বাজে আচরণ করেন। এক পর্যায়ে আমার গায়ে হাত তোলেন তারা।’

এসআই ইমতিয়াজুর রহমান বলেন, ‘ফারহান উদ্দিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। চুক্তি শেষ হওয়ায় তার আইডি কার্ড ফেরত আনতে যান রেজিস্ট্রার অফিসে। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ফারহান উদ্দিন আহত হন ও তার পাঞ্জাবি ছিঁড়ে যায়।’

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা

এসআই ইমতিয়াজুর রহমান বলেন, ‘ঘটনার পর পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  এতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ফারহান উদ্দিন বাদী হয়ে বনানী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

/আরজে/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম