ঢাবি শিক্ষক-ছাত্রের ধাক্কাধাক্কি: তিন সদস্যের তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ২২:২৭আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২২:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কির ঘটনার পর তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকাল চার টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিন সদস্যের ওই কমিটিতে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর অধ্যাপক ফজলুর রহমান ও অধ্যাপক মাকসুদুর রহমান এবং লেদার টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আফতাব আলী শেখ।

অধ্যাপক আমজাদ বলেন, ‘গতকালের (শনিবার) ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতেই এ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকদের ওপর শিক্ষার্থীদের চড়াও হওয়া নিন্দনীয় কাজ।’

এদিকে, উপাচার্য প্যানেল নির্বাচনের ঘটনায় ও ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনের এ পর্যায়ে সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন আহ্বান করেছে আন্দোরনকারীরা। আন্দোলনে অংশ নেওয়া মাসুদ আল মাহদী এ তথ্য জানান।

/এসএমএ/  

সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী