ব্র্যাকের পরিস্থিতি তদন্তে পাঁচ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৯:৫৭আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২০:১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে সোমবার রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষককে মারধরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তদন্ত কমিটিতে রয়েছেন, ম্যাথমেটিক অ্যান্ড ন্যাচারল সায়েন্সের চেয়ারপারসন প্রফেসর এ এফ এম ইউসুফ হায়দার, আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন প্রফেসর আদনান মোরশেদ, প্রফেসর মালাবিকা সরকার, একজন ছাত্র প্রতিনিধি ও একজন অ্যালুমনাই প্রতিনিধি।

উল্লেখ্য, রবিবার (৩০ জুলাই) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহমুদ শাহুল আফজাল ও সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে।

/আরজে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান