৫৭ ধারায় মামলা করতে পুলিশ সদর দফতরের অনুমোদন লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২০:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:২৮

৫৭ ধারায় মামলা করতে পুলিশ সদর দফতরের অনুমোদন লাগবে

আইসিটি আইনে মামলা করার আগে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে এ নির্দেশনা দেন আইজিপি এ কে এম শহীদুল হক। এখানে সভাপতিত্ব করেছেন তিনি।

৫৭ ধারায় মামলা করতে পুলিশ সদর দফতরের অনুমোদন লাগবে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে দেশে ৫৭ ধারায় মামলা দায়ের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সময় কর্মকর্তাদের আইজিপি নির্দেশনা দেন যে, ৫৭ ধারায় মামলা দায়ের করতে হলে পুলিশ সদর দফতরের আইন শাখার পরামর্শ নিতে হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইনের ৫৭ ধারায় মামলা প্রসঙ্গে পুলিশ সদর দফতর থেকে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়ে আইজিপি স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘এ ধারায় মামলা করতে হলে কিছু বিষয় অনুসরণ করতে হবে। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩-এর ৫৭ ধারায় সংঘটিত অপরাধ সংক্রান্তে মামলা রুজুর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অভিযোগ সম্পর্কে কোনোরূপ সন্দেহের উদ্রেক হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডি করে অভিযোগের সত্যতা সম্পর্কে যাচাই-বাছাই করতে হবে।’
এছাড়া বলা হয়, ‘মামলা রুজুর আগে পুলিশ সদর দফতরের আইন শাখার সঙ্গে আইনগত পরামর্শ গ্রহণ করতে হবে এবং কোনও নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। এমতাবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বর্ণিত অপরাধ সংক্রান্তে মামলা রুজুর আগে উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে নির্দেশ প্রদান করা হলো।’
/জেইউ/টিএন/এএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান