রাজধানীর মুগদা থেকে অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২৩:০৯আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২৩:১৭

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে আটক সোহাগ

রাজধানীর মুগদা থেকে হেরোইন, পিস্তল ও ইয়াবাসহ সোহাগ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  

বুধবার সকালে তাকে রাজধানীর মগদার ওয়াসা রোড এলাকা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অধিদফতরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবা ব্যবসায়ী সোহাগ ওয়াসা রোড এলাকায় অবস্থান করছে। সে বিভিন্ন এলাকায় ইয়াবা ও শীষা উপকরণ সরবরাহ করে থাকে। এরপর একটি টিম তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তাল, ২৫০ পিস ইয়াবা ও শীষার একটি উপকরণ উদ্ধার করা হয়। তার বাবার নাম চাঁন মিয়া। দক্ষিণ কেরানীগঞ্জের মাদারিপুর এলাকায় তার বাড়ি।’

তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক