মৃত্যুদণ্ড পাওয়াদের দুইজন খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ১৭:৪৭আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৯:০৪

হাইকোর্ট

বিশ্বজিৎ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে দুইজনকে খালাস দেওয়া হয়েছে। মোট মৃত্যুদণ্ড পাওয়া আটজনের মধ্যে দুইজনের ফাঁসি বহাল, দুইজন খালাস ও চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৬ আগস্ট) বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এর আগে ১৭ জুলাই শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। আমৃত্যু কারাদণ্ড পাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পলাতক।

বিশ্বজিৎ হত্যাকাণ্ড

বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  ছাত্রলীগের আট কর্মী হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন, কাইয়ুম মিয়া, ইমদাদুল হক ওরফে এমদাদ, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও নূরে আলম ওরফে লিমন। তাঁদের মধ্যে রাজন তালুকদার ও নূরে আলম পলাতক। বাকি ছয়জন কারাগারে আছেন। এদের মধ্যে হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকলো রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের। এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়াকে খালাস দেওয়া হয়েছে। আর নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুইজন এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা খালাস পেয়েছেন।  

এ মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া ছাত্রলীগের বাকি ১৩ কর্মী হলেন এ এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন। এঁদের মধ্যে এস এম কিবরিয়া ও গোলাম মোস্তফা কারাগারে আছেন। বাকি ১১ জন পলাতক।

/ইউআই/টিএন/

 বিশ্বজিৎ হত্যা মামলা নিয়ে আরও খবর:

বিশ্বজিৎ হত্যা: শুধু দু’জনের ফাঁসি বহাল, অনেকের সাজা কমলো

রায়ে খুশি খালাস গোলাম মোস্তফার আইনজীবী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান