আদালতে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাভারের ওসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৯:২৪আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৯:২৭

আদালতের নির্দেশ সত্ত্বেও মামলা এজাহার হিসেবে গ্রহণ না করায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির। বুধবার (২৩ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লিখিতভাবে বিচারকের কাছে ক্ষমা চান ওসি। ভবিষ্যতে এ ধরনের ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

গত ২১ জুন ঢাকার উত্তরার মো. এনামুল হক জালিয়াতি ও মারধরের অভিযোগ এনে ওই আদালতে একটি নালিশী মামলা করেন। ওই আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে সাভার থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবী গত ১০ আগস্ট আদালতে দরখাস্ত দিয়ে জানান, আদালতের নির্দেশের পরও ওসি মামলাটি এফআইআর হিসেবে গ্রহণে করেননি।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি ওসির পেশাগত অদক্ষতা ও অসদাচরণ উল্লেখ করে বিচারক তাকে কারণ দর্শানোর নির্দেশ দেন। ওসি মহসিনুল কাদির তার কারণ দর্শানের জবাবে উল্লেখ করেন মামলাটি আদালত থেকে থানায় আসার পর মিস ফাইল হয়। তিনি ইচ্ছাকৃতভাবে কর্তব্যকাজে অবহেলা করেননি। পরে মহসিনুলকে শোকজের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

/এসআইটি/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম