ভালুকায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ২০:০২আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২১:২১

ভালুকার ‘জঙ্গি আস্তানা’ জঙ্গি আস্তানা সন্দেহে ভালুকার কাশরে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে বিস্ফোরণের পর একজন নিহত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিস্ফোরণের পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ওই বাড়িতে আর কেউ নেই।
এএসপি রায়হানুল বলেন, ‘বিস্ফোরণের পর থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই বাড়িতে আর কেউ নেই বলে জানতে পেরেছি। বিস্ফোরণের সময় একজন নিহত হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
বিস্ফোরণের সময় ওই বাড়িতে নিহতের স্ত্রী ও সন্তান থাকলেও বিস্ফোরণের পরপরই তারা বেরিয়ে গেছে বলে জানান এএসপি রায়হানুল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এস এ নেওয়াজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর থেকেই আমরা বাড়িটি ঘিরে রেখেছি। শুনেছি একজন মারা গেছে।’

/আরজে/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম