মিরপুরের সেই জঙ্গি আস্তানায় ফের তল্লাশি-অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৫

মিরপুরের জঙ্গি আস্তানা

মিরপুর দারুসসালামের জঙ্গি আস্তানায় আবারও তল্লাশি-অভিযান শুরু করেছে র‌্যাব। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টা থেকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লুৎফুল কবির।

এ ব্যাপারে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, ‘আজকের অভিযান শুরু হয়েছে পৌনে নয়টায়।  পঞ্চম তলার একপাশে থাকা কক্ষের ফ্রিজগুলো খোলা হচ্ছে। এছাড়া আজকে বড় আকারের কিছু বোমা তৈরির ক্যাসিং (খোল) পাওয়া গেছে। যা একটি কার্টনে ছিল। এগুলো ইনডিভিজ্যুয়াল কম্পোনেন্ট দ্বারা ফায়ার করা হয়। দুই-তিনটি প্যাকেটে এসব পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘কক্ষটিতে তল্লাশি-অভিযান আংশিক শেষ হয়েছে। আশা করি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে। এই ফ্লোরটি ক্লিয়ার করার পর ভবনের অন্য ফ্লোরগুলোও চেক করা হবে।’

ভবনের অন্য ফ্লোরের বাসিন্দারা কবে নাগাদ বাসায় উঠতে পারবেন এমন প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন, ‘আমাদের প্রথম কাজ ভবনটি বিস্ফোরকমুক্ত ঘোষণা করা। আপনারা জানেন, বিস্ফোরণে ভবনের চতুর্থ ও পঞ্চম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পর এ ব্যাপারে জানানো হবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তল্লাশি ও উদ্ধার অভিযানের সাময়িক বিরতি ঘোষণা করেন র‌্যাবের মুখপাত মুফতি মাহমুদ খান।

বৃহস্পতিবার অভিযান শেষে তিনি সংবাদ সম্মেলনে জানান, ‘আগামীকাল শুক্রবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে। এখনও ছয় তলা ভবনটির একপাশে তল্লাশি বাকি রয়েছে। সেই রুমে ২৩টি বড় ফ্রিজ ও কিছু কার্টন রয়েছে। সেগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে। আগামীকাল এক্সরে করে পরীক্ষা করা হবে।’

বৃহস্পতিবারের অভিযানের পর তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১০টি বড় আকারের বোমা, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত অবস্থায় ৩০টি ছোট-বড় বোতলে রাখা বোমা, ৫০টির মতো বিভিন্ন আকৃতির ধারালো দেশীয় অস্ত্র, ১০ কেজি গান পাউডার ও সালফার উদ্ধার করা হয়েছে। ছয় তলার একপাশে আমরা তল্লাশি সম্পন্ন করেছি।’ পুরো বাড়িটি ঝুঁকিমুক্ত করার জন্য যত সময় প্রয়োজন তত সময় নিয়েই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী