যানজট নিরসনে ‘চলন্ত রাস্তার’ প্রস্তাব চলচ্চিত্র নির্মাতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০

‘চলন্ত রাস্তা’ নামে পরিবহন পদ্ধতির এক নতুন ধারণা উপস্থাপন করেছেন চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ। শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সেমিনারে তিনি নতুন এই পরিবহন পদ্ধতির ধারণাপত্র উপস্থাপন করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রে নতুন পরিবহন পদ্ধতির ধারণাপত্র উপস্থাপন আবু সাইয়ীদ দাবি করেছেন, ভূমির সঙ্গে পরিবহনের মূল কাঠামো মজবুতভাবে আটকানো থাকবে এবং এই শক্ত কাঠামোর ভেতর দিয়ে যাত্রীদের আসন, পাশের গ্রিল ও পরিবহনকে গতিশীল রাখতে ব্যবহৃত যন্ত্রাংশ চলমান থাকবে। নতুন এই পরিবহন পদ্ধতি যানজটমুক্ত করবে, পরিবেশ দূষণ কমাবে, জ্বালানি খরচ কমাবে এবং পরিবহন খাতের সার্বিক ব্যয়ও কমাবে।

ঢাকা শহরের যন্ত্রণাদায়ক যানজটের নিরসনকল্পেই নতুন এই পরিবহন পদ্ধতির ধারণা প্রস্তুত করা হয়েছে জানিয়ে আবু সাইয়ীদ বলেন, ‘এটা সম্পূর্ণভাবে নগরীকে যানজট মুক্ত করবে।’

ধারণাপত্রে তিনি জানান, চলন্ত রাস্তা মূলত রাস্তার মাঝ বরাবর এবং রাস্তার দুই পাশে থাকবে। ভূমি থেকে দশ ফুট উপরে তা বসানো হবে। নির্মাণ, কারিগরি পদ্ধতি, বিদ্যুৎ বা জ্বালানি খরচ এবং রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক কম ও সহজলভ্য হবে বলেও দাবি করেন আবু সাইয়ীদ।

তিনি বলেন, ‘আমার পরিবহন পদ্ধতির এই নতুন ধারণা যদি সরকার বাস্তবায়ন করতে চায়, তাহলে প্রাথমিকভাবে রাজধানীর একটি-দু’টি রুটে পরীক্ষামূলক রাস্তা নির্মাণ করতে পারেন। এই রাস্তা নির্মাণের ফলে কোটি কোটি টাকা খরচ করে এত ফ্লাইওভারেরও প্রয়োজন পড়বে না।’

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব কে এস ফিরোজ, অভিনেতা জয়ন্ত চট্টপাধ্যায়, প্রকৌশলী তৌহিদ আহমেদ প্রমুখ।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের