জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে আটক ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪১

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে সফটওয়্যার কোম্পা‌নি ওয়াইমি’র ৭ জনসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব-৪। শনিবার ভোরে ঢাকা, রাজশাহী, খুলনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে আটক ১১ আটককৃতরা হলেন- মো. হেলাল উদ্দিন (২৯), আল আমিন (২৩), ফয়সাল ওরফে তুহিন (৩৭), মঈন খান (৩৩), আমজাদ হোসেন (৩৪), নাহিদ (৩০), তাজুল ইসলাম (২৭), জাহেদুল্লাহ (২৯), আল মামুন (২০), আল আমিন (২৩) ও টলি নাথ (৪০)।

শনিবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘স্পেনের আইটি কোম্পানি সিনটেক ও বাংলাদেশের ওয়াইমি একই মালিকের প্রতিষ্ঠান। মালিকের নাম আতাউল হক সবুজ। সে স্পেনে বসবাস করে। তার কোম্পানি সিনটেকের মাধ্যমে ওয়াইমি অর্থ পাঠাতো। যার ৪৭ শতাংশ বেতন ও অবকাঠামোগত কাজে ব্যয় হতো। বাকিটা জঙ্গিবাদে অর্থায়ন হতো।’

আটকদের মধ্যে ৭জন ওয়াইমির ও বাকিরা অন্য প্রতিষ্ঠানের। র‌্যাব মুখপাত্র আরও জানান, একই মালিকের দুই প্রতিষ্ঠানে স্পেন ও বাংলাদেশে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একইসঙ্গে অভিযান পরিচালনা করে। স্পেনে আতাউল হক সবুজকেও আটক করা হয়েছে। প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবুজকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হবে, বলেও জানান তিনি।

প্রতিষ্ঠানে কর্মকর্তরা কিভাবে জঙ্গি অর্থায়নে জড়িত এমন প্রশ্নে র‌্যাব মুখপাত্র বলেন, ‘আমরা সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আটক করেছি। বাকি বিস্তারিত তথ্য অধিকতর তদন্তের পর জানানো হবে।’

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম