উত্তরা থেকে সরিষাবাড়ির পৌরমেয়র নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৫

জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকনের কোনও সন্ধান পাচ্ছেন না স্বজনরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

সরিষাবাড়ি পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রুকন এ ব্যাপারে সোমবার রাত ৯টার দিকে তার বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬১১, তারিখ ২৫-০৯-২০১৭) করেছেন। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনও খোঁজ পায়নি পুলিশ ও স্বজনরা।

উত্তরা পশ্চিম থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাশের পার্কে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন রুকুনুজ্জামান রুকন (৪২)। দুপুরের পর থেকে তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বড় ভাই সাইফুল ইসলাম টুকন এ সাধারণ ডায়েরি করেন।

পৌরমেয়র রুকুনুজ্জামানের ভাতিজা মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সকাল সাড়ে ৯টায় বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর চাচা রুকুনুজ্জামানকে মোবাইলে ফোন দেওয়া হয়। কিন্তু তখন তিনি ফোন রিসিভ করেননি। এরপর পর্যায়ক্রমে ২০ থেকে ২৫ বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর দুপুর ১টার পর থেকে রুকুনুজ্জামানের মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে বিষয়টি তারা থানাকে অবহিত করেন।

রুকুনুজ্জামানের নিখোঁজের বিষয়টি তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক। এ ব্যাপারে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জামালপুরের সরিষাবাড়ির পৌর চেয়ারম্যান রুকুনুজ্জামানের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ভাই সাইফুল ইসলাম টুকন। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত পৌর চেয়ারম্যানের কোনও সন্ধান পাননি তারা।

এদিকে, আমাদের জামালপুর প্রতিনিধি সরিষাবাড়ি পৌরসভার মেয়র ও সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামানের স্ত্রী কামরুন্নাহারের বরাত দিয়ে জানান, ব্যবসায়িক ও অফিসের কাজে ঢাকায় গেলে মেয়র উত্তরায় ভাড়া নেওয়া ওই বাসায় থাকতেন। সকালে ওই বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি।

/এইচএন/জেইউ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী