হারানো সাইকেলটি ফেরত পেতে থানায় জিডি করলেন শামস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৯

শামস-এর এই সাইকেলটি চালিয়ে ২২ সেপ্টেম্বর র‌্যালির উদ্বোধন করেন মন্ত্রী

মানিক মিয়া অ্যাভিনিউতে র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে হারিয়ে যাওয়া সাইকেলটি ফেরত পেতে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাইকেলের মালিক সুমন শামস। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ছয়টার দিকে শামস জিডি করার বিষয়টি জানান। জিডি নম্বর: ২০২০।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে সাইকেল নিয়ে এসেছিলেন সুমন শামস। যদিও র‌্যালিতে তার অংশ নেওয়া হয়নি। কারণ, তার সাইকেলটিতে চড়েই র‌্যালির উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাইকেলটি আর ফিরে পাননি সুমন শামস।

সাইকেলের জন্য থানায় জিডি করার কারণ জানতে চাইলে শামস এ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইকেল হারানোয় আমার মন খারাপ হয়েছে, তবে জিডি করার চিন্তা ছিল না। কিন্তু বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজে পড়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পরামর্শ মেনেই জিডি করেছি এবং আমি  হারানো সাইকেলটিই ফেরত চাই। বিকল্প কোনও কিছুই আসলে এখানে বিষয় নয়।’

জিডির কপি

এ ব্যাপারে শামস বলেন, ‘সাইকেল র‌্যালির আয়োজক কমিটির পক্ষ থেকে সাইকেলটির ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে আমাকে ফোন করা হয়েছিল। সাইকেলটি উদ্ধারের জন্য তারা এক সপ্তাহ সময় চেয়েছেন। এছাড়া, তারা একটি সাইকেল কিনে দিতে চাচ্ছেন আমাকে।’  

তবে ক্ষতিপূরণ হিসেবে টাকা কিংবা সাইকেল এখানে কোনও বিষয় না, জানিয়ে শামস আরও বলেন, ‘আমি আমার হারানো সাইকেলটিই ফেরত চাই। আমি চাই চোর ধরা পড়ুক। তা না হলে এ ধরনের সামাজিক উদ্যোগে আর কেউ কখনও এগিয়ে আসবেন না।’

সাইকেলটি উদ্ধারের জন্য আয়োজক কমিটির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আয়োজক কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে, সাইকেলটি হয়তো আমরা পেয়ে যাবো। কারণ, ওই এলাকার গত কয়েকদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেসব ফুটেজ থেকে সাইকেলের সন্ধান পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’

 

এ সংক্রান্ত সংবাদ:

মন্ত্রীর নেওয়া সাইকেল ফেরত পেলেন না শামস!

 

/জেএ/এএইচ/এপিএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের