‘ব্লু হোয়েল গেম’ কারা খেলছে জানতে বিটিআরসিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৯:০৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৯:০৭

‘ব্লু হোয়েল গেম’ কারা খেলছে জানতে বিটিআরসিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ‘ব্লু হোয়েল গেম’ খেলে কেউ আত্মহত্যা করেছে কিনা সেটা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে, দেশে গেমটি কারা খেলছে তাও জানতে বলা হয়েছে সংস্থাটিকে।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান। গেমটি খেলে ঢাকার এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর গণমাধ্যমে দেখে এ নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

ব্লু হোয়েল গেম একটি অনলাইনভিত্তিক খেলা। এটি ব্যবহারকারীকে এক পর্যায়ে আত্মহত্যার দিকে ধাবিত করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘ব্লু হোয়েল গেম খেলে ওই ছাত্রী আত্মহত্যা করেছে কিনা এবং বাংলাদেশে এই গেম কেউ খেলছে কিনা সেটা খতিয়ে দেখতে বিটিআরসির চেয়ারম্যানকে বলা হয়েছে। যাতে তারা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে।’

রাশিয়ায় ‘এফ৫৭’ নামে ২০১৩ সালে ব্লু হোয়েল গেমটি চালু হয়। পরে এটির ওপর ভিত্তি করে একই ধরনের অ্যাপ তৈরি হয় এবং অন্য দেশেও তা ছড়িয়ে পড়ে। ভারতে এই গেম খেলে বেশ কয়েকজন আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। এরপর ভারত সরকার এই গেমের অনলাইন লিংক বন্ধ করে দেয়।

/জেইউ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম