‘কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, তা নির্ধারণ কঠিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৭:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৭:১৫

মাকসুদুল হক সোশ্যাল মিডিয়া কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, সেটা নির্ধারণ করা কঠিন বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী মাকসুদুল হক।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক  বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

মাকসুদুল হক বলেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিজে বলতে পারে না, সে আসক্ত কিনা। তবে আমার কাছে মনে হয়, আমি একটু বেশিই ব্যবহার করি। কিন্তু সেটা আসক্তি কিনা তা জানি না। অনেকবার চেষ্টা করেছি, ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দেবো, কিন্তু পারি না। এটা আসক্তি কিনা সেটা বলা কঠিন।’

তিনি বলেন, ‘তবে এটা সত্যি কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, সেটা নির্ধারণ করাও কঠিন। দেশের বিভিন্ন সময় ক্রাইসিস যখন দেখি, তখন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করা হয়।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার শুরু করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

বৈঠকিতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, বিএসএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরিন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

/আরএআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম