তিন টাকার ডিম নিয়ে লঙ্কাকাণ্ড (ভিডিও)

চৌধুরী আকবর হোসেন
১৩ অক্টোবর ২০১৭, ১১:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৩:১৯

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম তিন টাকায় বিক্রির ঘোষণা দেয়। এই ঘোষণার কারণে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে হাজারো মানুষ ভিড় জমায়। মানুষের ভিড়ের চাপে ডিমের বেহাল দশা

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্রি শুরু করলে অতিরিক্ত মানুষের চাপে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ডিম বিক্রি বন্ধ করে দেন আয়োজকরা। ফলে সস্তায় ডিম কিনতে এসে খালি হাতে ফেরত যেতে বাধ্য হন হাজারো ক্রেতা।  
সকাল থেকেই ডিম কিনতে মানুষের ভিড় মানুষের ভিড়ের চাপে এসময় ভেঙে যায় কাউন্টারের কিছু অংশ এবং স্টলে রাখা ডিম। আয়োজকরা জানান, এক লাখ ডিম বিক্রির জন্য আনা হয়েছিল । আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৮০ হাজার ডিম বিক্রি হয়ে যায়। 

ডিম কেনাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি এই মুহূর্তে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ডিম বিক্রি বন্ধ রেখেছেন আয়োজকরা। এতে ক্ষুব্ধ হয়ে ক্রেতারা বিক্ষোভ করছেন কৃষিবিদ ইনস্টিটিউটের আশেপাশে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর সদস্য বিশ্বজিত রায় মাইকে ঘোষণা দিয়ে তিন টাকায় ডিম বিক্রির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, ‘আজ আর ডিম বিক্রি হবে না। ভবিষ্যতে আমরা আবারও বড় পরিসরে ডিম বিক্রির এরকম আয়োজন করবো। ক্রেতাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার অনুরোধ করছি।’
কৃষিবিদ ইনস্টিটিউটে সস্তায় ডিম কিনতে আসা মানুষের ভিড় রাজধানীর মিরপুর থেকে আগত ক্রেতা আলতাফ মাহমুদ বলেন, ‘তাদের ঘোষণার কারণেই আমরা ডিম সংগ্রহ করতে এখানে এসেছিলাম। তারা যদি সঠিকভাবে বিতরণ করতে না পারেন, তবে এই আয়োজনের কোনও প্রয়োজন ছিল না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার এব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন টাকায় ডিম বিক্রির ঘোষণা দেয় বিপিআইসিসি। সংগঠনের সভাপতি মসিউর রহমান জানান, সারাদেশে ডিম দিবস বর্ণাঢ্যভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন টাকায় ডিম বিক্রির পাশাপাশি দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হবে।
ছবি: সাজ্জাদ হোসেন।

সিএ/এএইচ/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম