মুগদায় খালে পড়ে শিশু নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৯:২০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:২১

মুগদায় খালে পড়ে শিশু নিখোঁজ রাজধানীর মুগদার মদিনাবাগে খালে পড়ে হৃদয় নামের তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার বিকাল পৌনে পাঁচটার দিকে বাঁশের ওপর দিয়ে খাল পার হতে গিয়ে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন। সর্বশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের ডুবুরিরা সেখানে কাজ করছে। এখনও সন্ধান পাওয়া যায়নি। খালে প্রচুর ময়লা থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।’

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘শিশুটি বাঁশের ওপর দিয়ে খাল পার হতে গিয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছেন।’

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম