ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৭, ০০:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০০:০৩

ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা রাজধানীর পলাশী এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আগের দিনের কথা কাটাকাটির বিরোধের জের ধরে শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত আরও চারজন শিক্ষার্থী চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে। তখন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও বুয়েটে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। এ কারণে রাত ১২টার দিকে বুয়েটের ভেতরের সড়ক বন্ধ ছিল কিছু সময়। পরে অবশ্য স্বাভাবিক হয়।

আগের রাতের ঘটনায় জড়িতদের পেয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা। তখন সাদমান নামে বুয়েটের এক শিক্ষার্থী আহত হন। তিনি চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। আহত অন্যরা হলেন— বুয়েটের আব্দুর সৌরভ, দিব্য মণ্ডল, মুহুরী ও অনিক।

এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর পলাশী সংলগ্ন দুই বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে। পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে।

ঘটনার প্রকৃত কারণ এখনও বের করা যায়নি বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি আমরা। ছাত্রদের মধ্যে ঝামেলার কারণে বুয়েটের ভেতরে সড়কে যানচলাচল সাময়িক বন্ধ ছিল। এখন সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম