ফরহাদ মজহারের বিরুদ্ধে মামলার অনুমতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:২৭





ফরহাদ মজহার কবি ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলমের আদালত এ অনুমতি দিয়েছেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বাদীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জানান, বৃহস্পতিবার বিকালে কবি ফরহাদ মজহার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে মামলা করার অনুমতি দেন।
তিনি জানান, একই দিন সকালে ফরহাদ মজহারকে অপহরণ ও চাঁদাবাজি মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে তার স্ত্রী ফরিদা আক্তার আপত্তি জানিয়েছিলেন। একইসঙ্গে নারাজি আবেদন দাখিল করার জন্য সময় চেয়ে আবেদন করেন ফরহাদ মজহারের স্ত্রী। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।
সকালে বাদীর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘ফরহাদ মজহারকে অপহরণ করার অভিযোগে তার স্ত্রী ফরিদা আক্তারের দায়ের করা মামলাটির সঠিক তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। এ কারণে আমরা প্রতিবেদনের আপত্তি দিচ্ছি। একই সঙ্গে মিথ্যা তথ্য ও বিভ্রান্ত অভিযোগে বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম প্রসিকিউসন মামলা দায়েরের অনুমতি চেয়েছেন, যার কোনও ভিত্তি নেই।’
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র্যা ব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।

আরও পড়তে পারেন: ফরহাদ মজহার অপহরণ মামলার পুলিশ প্রতিবেদনে স্ত্রীর নারাজি


/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের