ঢাবির মুহসীন হলে এক শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ১৬:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৬:৫৪

আরিফুর রহমান রাশেদ (ফাইল ছবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে আরিফুর রহমান রাশেদ নামের এক ছাত্র মারা গেছেন। শুক্রবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে ওই হলের ২০৯ নম্বর কক্ষে তার মৃত্যু হয়।  
সহপাঠীদের কাছ থেকে জানা যায়, ভোরে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠেন রাশেদ। এ সময় রুমমেটরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইঁয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোররাতে আরিফ হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। তারপর তার রুমমেটরা তাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক শিক্ষার্থীর মৃত্যুর কথা শুনেছি৷ সে আমাদের প্রাক্তন শিক্ষার্থী।’
ঢাবি’র শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০০৯-২০১০ সেশনের শিক্ষার্থী ছিলেন আরিফ। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর গ্রামে।

/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম