ন্যাম ভবন থেকে এমপি’র ছেলের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১১:৩৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১১:৫৪

অনীক আজিজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) সকাল ৭টায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার ফ্ল্যাটে অনীক ও তার বোন ছিল। তারা রাতের খাবার খেয়ে যার যার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে অনীককে ডাকাডাকি করেও ওঠানো যায়নি। এরপর পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি জিজি বিশ্বাস জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা তা এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য।  

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম