শাহজালালে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১২:৩৫ আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:৪১

আটক ব্যক্তি মো. সোবহান শেখ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটক ব্যক্তির নাম মো. সোবহান শেখ। তার পাসপোর্ট নম্বর-  BQ0261478। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক কর্মকর্তারা জানান, আটক যাত্রী ঢাকা-মালয়েশিয়া রুটের বিমান MH 196 ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। পাসপোর্ট চেক করে দেখা গেছে, তিনি চলতি মাসেই মালয়েশিয়া-ঢাকা রুটে তিন বার ও ২০১৭ সালে একই রুটে সাত বার যাতায়াত করেন।

জিজ্ঞাসাবাদে যাত্রী জানিয়েছেন, স্বর্ণ কিনতে তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগেও তিনি চার বার বিদেশি মুদ্রা বহন করে স্বর্ণ চোরাচালান করেছেন। এসব স্বর্ণ তিনি তাঁতীবাজারে মিন্টু ঘোষ ও শাহজাহান নামে দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

উদ্ধার করা সৌদি রিয়াল আটক ব্যক্তি আরও জানিয়েছেন, স্বর্ণ কিনতেই গত ২৫ জানুয়ারি তিনি এসব মুদ্রা নিয়ে মালয়েশিয়া যান। কিন্তু দেশটির ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

ডিজি মইনুল খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখে শুল্ক গোয়েন্দা।  ইমিগ্রেশন পরবর্তী ৭ নম্বর বেল্ট এলাকা থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগ অস্বীকার করেন। তবে গোপন সংবাদ থাকায় তাকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে রাত ১টার দিকে যাত্রীর জুতা ও শরীর তল্লাশি করে তিন লাখ ২৭ হাজার মূল্যমানের সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা।’

তিনি আরও বলেন, ‘এই ব্যাপারে আটক যাত্রীকে শুল্ক আইন ও মানি-লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন:
ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীদের টাকা যেভাবে ফেরত দেওয়া হয়

/এআরআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ অক্টোবর, ২০২৬)
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
ইংরেজি শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার সেতুবন্ধনে ইউল্যাব-টেসল-বিডির আন্তর্জাতিক সম্মেলন
ইংরেজি শিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার সেতুবন্ধনে ইউল্যাব-টেসল-বিডির আন্তর্জাতিক সম্মেলন
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক