কোচিং বাণিজ্যে সম্পৃক্ত ২৫ শিক্ষককে বাধ্যতামূলক বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৬:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৬:০৪

কোচিং বাণিজ্য

কোচিং বাণিজ্যে সম্পৃক্ত রাজধানীর চার নামি-দামি স্কুলের ২৫ জন শিক্ষককে শাস্তিমূলক বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতর। মাউশি সূত্র জানিয়েছে, ওইসব শিক্ষক সরাসরি কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) সুপারিশ করেছিল। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই এ বদলির আদেশ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ওই ২৫ শিক্ষককে বদলি করা হয়েছে।

মাউশির মাধ্যমিক শাখার পরিচালক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে ২৫ জন শিক্ষকের বদলির আদেশ করা হয়েছে।কোচিং বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ছিল।’

বদলির ওই আদেশ থেকে জানা গেছে, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ৪ জন এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষককে ঢাকার বাইরে বগুড়া, শরীয়তপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া,হবিগঞ্জ, পিরোজপুর, বরগুনা ও জয়পুরহাটের সরকারি বিভিন্ন স্কুলের শূন্য পদে বদলি করা হয়েছে।

যেসব শিক্ষককে বদলি করা হয়েছে তারা হলেন- মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী, সহকারী শিক্ষক আবুল হোসেন মিয়া (ভৌতবিজ্ঞান), মো. মোখতার আলম (ইংরেজি), মো. মাইনুল হাসান ভূঁইয়া (গণিত), মুহাম্মদ বেলায়েত হোসেন (গণিত), মুহাম্মদ আফজালুর রহমান (ইংরেজি), মো. ইমরান আলী (ইংরেজি), সহকারী শিক্ষক এ বি এম ছাইফুদ্দীন ইয়াহ (ইসলামি শিক্ষা), সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান (কৃষিশিক্ষা), মো. আবুল কালাম আজাদ (গণিত), সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম (ইংরেজি) ও সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন বেপারী (জীববিজ্ঞান)।

মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মো. সাইফুর রহমান (গণিত), মো. শাহ আলম (ইংরেজি) এবং মোসা. নাছিমা আক্তার (ভূগোল)।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের অভিযুক্ত শিক্ষকরা হচ্ছেন মো. শাহজাহান সিরাজ (গণিত), মোহাম্মদ ইসলাম (গণিত), জাকির হোসেন (গণিত), মো. শাহজাহান (গণিত), মো. আবদুল ওয়াদুদ খান (সামাজিক বিজ্ঞান), মো. আলতাফ হোসেন খান (ইংরেজি), মো. আযাদ রহমান (ইংরেজি) ও রণজিৎ কুমার শীল (গণিত)।

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিন চৌধুরীকেও (ইসলামি শিক্ষা)বদলি করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছর ৩ ডিসেম্বর কোচিং বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রাজধানীর নামি-দামি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদে সুপারিশ করেছিল দুদক।

/আরএআর /এআর/টিএন/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস