৩২ ধারা বাতিলের আহ্বান সম্পাদক পরিষদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২২

৩২ ধারা বাতিলের আহ্বান সম্পাদক পরিষদের মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা অন্তরায় হিসেবে কাজ করবে বলে মনে করে সম্পাদক পরিষদ। আর তাই ৩২ ধারা এবং আইসিটি আইনের ৫৭ ধারাসহ বিতর্কিত ধারা বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘সম্পাদক পরিষদ’। তাড়াহুড়া না করে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করার পক্ষেও মত দিয়েছেন তারা। মঙ্গলবার সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। ওই বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া নিয়ে আলোচনা করেন সম্পাদকরা।

বিবৃতিতে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের হয়রানিমূলক ৫৭ ধারা বাতিল করে ওই ধারার বিতর্কিত বিষয়গুলো প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে রেখে দেওয়া এবং এর পাশাপাশি আরও নতুন কয়েকটি কঠোর ধারা সংযোজন করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় ডিজিটাল গুপ্তচরবৃত্তি প্রসঙ্গে অপরাধের ধরন ও শাস্তির যে বিধান রাখা হয়েছে, তা গণতন্ত্রের মৌলিক চেতনা এবং বাকস্বাধীনতায় আঘাত করবে। একই সঙ্গে তা স্বাধীন সাংবাদিকতাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার মতো পরিবেশ সৃষ্টি করবে।’

বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এ আইন আরও কঠোর। সম্পাদক পরিষদ মনে করে, পুরনো আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের প্রক্রিয়ায় অংশীজনদের সংশ্লিষ্ট রাখা প্রয়োজন।’

বৈঠকে উপস্থিত আরও উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, নিউ এজের নূরুল কবীর, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন, যুগান্তরের সাইফুল আলম, বণিকবার্তার দেওয়ান হানিফ মাহমুদ, নিউজ টুডের রিয়াজউদ্দিন আহমেদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, সংবাদের খন্দকার মূনিরুজ্জামান, ভোরের কাগজের শ্যামল দত্ত, ইনডিপেনডেন্টের এম শামসুর রহমান, ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন, করতোয়ার মো. মোজাম্মেল হক এবং আজাদীর এম এ মালেক।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক