‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৯

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন কারা মহাপরিদর্শক

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেল কোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া। রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেওয়া খাবার প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, ‘সাধারণ বন্দি হিসেবেই তাকে খাবার দেওয়া হচ্ছে। শুধু শুকনো খাবার, ফলমূল স্বজনরা আনলে সেগুলো অ্যালাউ (গ্রহণ) করা হচ্ছে।’

এ সময় আদালতের নির্দেশ পেলে তাকে ডিভিশন বা অন্যান্য সুবিধা দেওয়ার কথা জানান তিনি।

খালেদা জিয়া কয়েদির পোশাক পরছেন কিনা জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, জেল কোড অনুসারে একজন সাধারণ বন্দির কয়েদির পোশাকই পরার কথা।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড  দিয়েছেন অস্থায়ী ৫ম বিশেষ জজ আদালত। সেদিনই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে  পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চারদিন ধরে একমাত্র আসামি হিসেবে তিনি এই কারাগারের একটি কক্ষে রয়েছেন।

/সিএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী