গণভবনের বাইরে কনস্টেবল গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫১

এসপিবিএন গণভবনের বাইরে দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২ (এসপিবিএন)-এর কনস্টেবল আব্দুর রহিম (১৩৭৮২) গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে এসপিবিএন-এর ইন্সপেক্টর সুভাস সরকার তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই  মো. বাচ্চু মিয়া।

ইন্সপেক্টর সুভাস সরকার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, আব্দুর রহিম কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে তদন্ত করার পর বিষয়টি জানা যাবে।

এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিফট বদলের পর অস্ত্র জমা দেওয়ার সময় মিসফায়ারে গুলিবিদ্ধ হতে পারেন কনস্টেবল আব্দুর রহিম।

এসপিবিএন-এর পুলিশ সুপার সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাবশত এক সদস্যের বুকে গুলি লেগেছে। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।’

আরও পড়ুন:
রোহিঙ্গাদের জমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করছে মিয়ারমার

/এআইবি/এসএনএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম